বাংলাদেশ

নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হলো

প্রতিবেদক
খুব শিগগির পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগির পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় দল থেকে বহিষ্কারে এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার দল থেকে বহিষ্কারে এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন
সব খবর

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে তাকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌপ্রধানকে অভিনন্দন জানান এবং নতুন নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল যে, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পান এবং একইদিন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

নতুন নৌবাহিনী প্রধান ১৯৮৭ সালের ১ জানুয়ারি নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি অর্জনসহ দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবানন ও কঙ্গোতে দায়িত্ব পালন এবং ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও তিনি কাজ করেছেন। তার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক, নৌ-পারদর্শিতা পদক এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।