রাজনীতি

গাজী নজরুলকে বহিষ্কারের বিষয়টি স্পিকার ও সিইসিকে জানাল জামায়াত

প্রতিবেদক
ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি নাটোরের হালতী বিলে অবৈধ জাল ও বানা উচ্ছেদ অভিযান নাটোরের হালতী বিলে অবৈধ জাল ও বানা উচ্ছেদ অভিযান দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে লাল থেকে কমলা শ্রেণিতে জাহাজভাঙা শিল্প, পরিবেশ ও শ্রমিকের ঝুঁকির শঙ্কা লাল থেকে কমলা শ্রেণিতে জাহাজভাঙা শিল্প, পরিবেশ ও শ্রমিকের ঝুঁকির শঙ্কা খুলনায় ঘোড়ার মাংসসহ যুবক আটক, কারাদণ্ড প্রদান খুলনায় ঘোড়ার মাংসসহ যুবক আটক, কারাদণ্ড প্রদান দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি
সব খবর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশনে সিইসির দপ্তরে এই চিঠি পৌঁছে দেন। একই চিঠির একটি অনুলিপি স্পিকারের কার্যালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন গণমাধ্যমে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রকাশিত হয়েছিল, সেগুলোর বিষয়ে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক তদন্ত চালানো হয়েছে। তদন্তে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ার পর দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২২ জুলাই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি অবহিত করে চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তবে এই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের সরাসরি কিছু করার সুযোগ নেই। তিনি বলেন, সংসদের স্পিকারের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি আরও উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হলে সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার কোনো বিধান নেই; সংবিধানে কেবল দল থেকে পদত্যাগের বিষয়টিই উল্লেখ রয়েছে।