রাজনীতি

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মোকাবিলায় ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকছেন নেতানিয়াহু

প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপককে হত্যার হুমকি হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপককে হত্যার হুমকি রাজশাহী স্টেশনে যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সদস্য বরখাস্ত রাজশাহী স্টেশনে যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সদস্য বরখাস্ত ফ্রান্স, ইতালি: বিক্ষোভে ভাঙচুর করলে অভিভাবকদের দিতে হবে জরিমানা ফ্রান্স, ইতালি: বিক্ষোভে ভাঙচুর করলে অভিভাবকদের দিতে হবে জরিমানা প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুক মন্তব্য, কারাগারে যুবক প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুক মন্তব্য, কারাগারে যুবক সরাইল ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, ১০ হাজার লোক নিয়ে চলার ঘোষণা রুমিনের সরাইল ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, ১০ হাজার লোক নিয়ে চলার ঘোষণা রুমিনের রাজধানীর যেসব এলাকায় আজ দুপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় আজ দুপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সব খবর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি মোকাবিলায় ইসরাইলকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ব্যাংকিং খাতের সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন প্রযুক্তির মতো বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। নেসেট নির্বাচনের মাত্র চার দিন আগে দেশটির অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে এমন খোলামেলা মন্তব্য করলেন তিনি। চ্যানেল টেনের অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম একটি অর্থনীতি গড়ে তোলার জন্য তিনি তার উপদেষ্টাদের প্রয়োজনীয় পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু কেন্দ্রীয় কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল নয় এমন বিকেন্দ্রীভূত ডিজিটাল ব্যবস্থা বা ব্লকচেইন প্রযুক্তিকে একটি কার্যকর বিকল্প হিসেবে উল্লেখ করেন। তবে বিষয়টি নিয়ে ইসরাইলের ভেতরেই মতভেদ রয়েছে। চ্যানেল টুয়েলভের উদ্ধৃতি দিয়ে দেশটির এক জ্যেষ্ঠ অর্থনৈতিক কর্মকর্তা এই প্রস্তাবের সমালোচনা করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ অর্থনীতির জন্য উল্টো ক্ষতিকর হতে পারে এবং এটি লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। তাছাড়া ক্রিপ্টোকারেন্সি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়, কারণ অনেক নেটওয়ার্কে লেনদেনের গতিবিধি শনাক্ত করা সম্ভব।

এরই মধ্যে পশ্চিম তীরে বসতি স্থাপনের প্রতিক্রিয়ায় বৃটেনসহ ১২টি পশ্চিমা দেশ সেখানে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এর প্রভাব ইসরাইলের মূল ভূখণ্ডের অর্থনীতিতেও পড়তে পারে। নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই পরিস্থিতিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন। ইয়াইর লাপিদ এবং ইয়াইর গোলানের মতো বিরোধী নেতারা দাবি করেছেন যে, নেতানিয়াহুর নীতির কারণেই ইসরাইল আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে এবং অর্থনীতি বিপর্যস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়েও নেতানিয়াহু নতুন বাস্তবতার কথা শুনিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটনের কাছ থেকে দীর্ঘ সময় ধরে পাওয়া কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র সহায়তার প্যাকেজ চিরস্থায়ী নয়। আমেরিকা এখন বদলে গেছে উল্লেখ করে তিনি জানান, ইসরাইলকে সামরিক ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। তার মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের কারণেই এই জনসমর্থন কমে আসছে, যা শেষ পর্যন্ত সময়ের ব্যাপার মাত্র।