রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করবে নির্বাচন কমিশন

প্রতিবেদক
রেল কর্মকর্তা মামুন হত্যা: কথিত প্রেমিকা বিউটির ৩ দিনের রিমান্ড রেল কর্মকর্তা মামুন হত্যা: কথিত প্রেমিকা বিউটির ৩ দিনের রিমান্ড নিখোঁজ হওয়ার সেই দুঃসহ স্মৃতি জানালেন গণঅধিকার পরিষদের আবু হানিফ নিখোঁজ হওয়ার সেই দুঃসহ স্মৃতি জানালেন গণঅধিকার পরিষদের আবু হানিফ চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন দেশের বাজারে প্রচলিত ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেশের বাজারে প্রচলিত ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেশে ৪ কোটি শিক্ষিত বেকার, রাতারাতি সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল দেশে ৪ কোটি শিক্ষিত বেকার, রাতারাতি সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সরকার সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সরকার জামায়াত নেতৃত্বাধীন জোটে ফাটল, হেফাজতের উদ্যোগে নতুন ঐক্যের গুঞ্জন জামায়াত নেতৃত্বাধীন জোটে ফাটল, হেফাজতের উদ্যোগে নতুন ঐক্যের গুঞ্জন চট্টগ্রামে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার
সব খবর

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের প্রেক্ষিতে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার (২৪ জুলাই) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করায় সেই সময়সীমা গণনা শুরু হয়েছে। তিনি বলেন, ইনশাআল্লাহ, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুসরণ করেই এই ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পুরো প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন পদ্ধতি সম্পর্কে কমিশনার জানান, এটি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো করে পরিচালিত হবে। যদি একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তবে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ করা হবে। আর যদি একক প্রার্থী থাকেন, তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

শনিবার সাপ্তাহিক ছুটির কারণে নির্বাচন কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তাই আগামী রোববার বা তার পরবর্তী কর্মদিবসে কমিশন সভায় তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হবেন। সেই অনুযায়ী ইসি দ্রুত সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরির কাজ সম্পন্ন করবে।