রাজনীতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও ৩ শর্তে অনড় সিজেপি

প্রতিবেদক
মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত
সব খবর

ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের একটি প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি অনুযায়ী ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে এই পদত্যাগের খবর পাওয়ার পরও সিজেপি তাদের বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসছে না বলে জানিয়েছে। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বিক্ষোভকারীরা এখনই আন্দোলনস্থল ছেড়ে যাবে না। ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির পক্ষ থেকে আরও তিনটি শর্ত জুড়ে দেওয়া হয়।

সংগঠনটির নতুন দাবিগুলোর মধ্যে রয়েছে নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের প্রতিটি পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান। একই সঙ্গে, আন্দোলনকারী কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি বা অন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না বলে তারা আল্টিমেটাম দিয়েছে। এছাড়া তৃতীয় দাবি হিসেবে তারা জানিয়েছে, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং দিল্লি পুলিশকে বিক্ষোভকারীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এদিকে দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বিজয়-উল্লাস লক্ষ্য করা যায়। এই ঘটনাকে ঘিরে ভারতের বিভিন্ন মানবাধিকারকর্মী, পরিবেশবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিষয়টিকে ভারতের গণতন্ত্রের বড় জয় হিসেবে অভিহিত করেছেন। এছাড়া এই আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুকও একে গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন।