বাংলাদেশ

বান্দরবানে নৌকাডুবি: নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন
সব খবর

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের রাজা পাথর বা বংডহ এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনার পর নিখোঁজ পর্যটক জাওয়াদ-উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুদিন পর রোববার (২৬ জুলাই) সকালে উদ্ধারকারী দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহিয়ান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ১৩ জনের একটি পর্যটক দল তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে রেমাক্রির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রাপথে তিন্দু বড় পাথর বা রাজাপাথর এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতের মুখে পড়ে সাতজন পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। সেই সময় ছয়জন পর্যটক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাওয়াদ নিখোঁজ হয়ে যান।

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা মিলে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে আসছিলেন। রোববার সকালে বড় পাথর ও তিন্দুমুখের মাঝামাঝি স্থানে নিহতের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।