কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে তেহরান। শনিবার আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ তোলা হয়। ইরান জানিয়েছে, এই হামলার ফলে তাদের একজন নাবিক নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে তেহরান কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছে। ইরান কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, এই হামলার ঘটনার যথাযথ জবাব দেওয়া হবে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে কাস্পিয়ান সাগরে ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনের বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন। তবে সাম্প্রতিক এই হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

















