উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, এই লঘুচাপটি মৌসুমি বায়ুকে বেশ সক্রিয় করে তুলেছে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ ৪টি বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সৃষ্ট লঘুচাপের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

















