স্বাস্থ্য

হাসপাতালে দালাল ও টেস্ট বাণিজ্য স্থায়ীভাবে বন্ধের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে ৩০০ উইকেটের হাতছানি হ্যাজলউডের সামনে বাংলাদেশের বিপক্ষে ৩০০ উইকেটের হাতছানি হ্যাজলউডের সামনে আর্জেন্টিনায় দাবানল প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ আর্জেন্টিনায় দাবানল প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের পূর্বাভাস, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের পূর্বাভাস, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মার্কিন বিশেষ দূত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মার্কিন বিশেষ দূত আগস্টের শেষে পুনরায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার আগস্টের শেষে পুনরায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার চীন-ভারত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী চীন-ভারত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, সৎমাকে হত্যার অতীতেও অভিযোগ ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, সৎমাকে হত্যার অতীতেও অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত
সব খবর

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি নিরসন: সর্বজনীন স্বাস্থ্যসেবার উপযোগী সেবা নিশ্চিত করতে ব্যয় দক্ষতার একটি দ্রুত প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেন্ট রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিট যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে।

অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক। গবেষণাটি দেশের আটটি প্রশাসনিক বিভাগের ২২টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ওপর পরিচালিত হয়। এতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়ন, সরকারি ক্রয়সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা এবং ৯৫ জন কর্মকর্তার ওপর জরিপ ও ৩২টি সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল। গবেষণায় দেখা গেছে, জরিপভুক্ত প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক বাজেট ব্যবহারের হার ৮৫ শতাংশ, তবে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে এই হার ৭৮ শতাংশ। অর্থবছর শেষে ৯৪ শতাংশ প্রতিষ্ঠানে অব্যয়িত অর্থ থাকার তথ্য পাওয়া গেলেও মাত্র ১১ শতাংশ আর্থিক অব্যবস্থাপনাকে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

টেন্ডার প্রক্রিয়ার অনিয়মের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে টেন্ডারে অবাস্তব শর্ত দেওয়া হয়। যেমন পাঁচ বছরে ১০ হাজার কোটি টাকার ট্রানজেকশনের অভিজ্ঞতা চাওয়া হয়, যা সাধারণ ব্যবসায়ীদের জন্য অসম্ভব। তিনি আওয়ামী লীগ আমলের বিভিন্ন কেনাকাটায় দুর্নীতির উদাহরণ দিয়ে বলেন, ১১ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন ১৮ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, অথচ যেখানে বসানো হয়েছে সেখানে কোনো প্রস্তুতিই ছিল না। কেন কেনা হয়েছিল? কারণ প্রতি মেশিনে ৪ থেকে ৬ কোটি টাকা লাভ ছিল। এভাবে কোটি কোটি টাকার সরঞ্জাম কিনে ফেলে রাখা হয়েছে।

টেস্ট বাণিজ্যের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে পাশের ক্লিনিকে রোগী পাঠানো, কমিশন খাওয়া বা সরকারি দায়িত্ব রেখে সার্জারি করা—এসব কঠোরভাবে মনিটর করা হবে এবং বন্ধ করা হবে। এছাড়া বিগত সরকারের টিকাদান কর্মসূচির ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের ৯৯ শতাংশই টিকা পায়নি, তাই টিকাদান কর্মসূচিকে বেগবান করা হয়েছে।

ডায়ালাইসিস সেবা সম্পর্কে মন্ত্রী জানান, বিদেশি কোম্পানির চুক্তির মেয়াদ নভেম্বরে শেষ হলে তা আর নবায়ন করা হবে না। সরকার নিজস্ব ব্যবস্থাপনায় মেশিন কিনবে এবং প্রতিটি মেডিকেল কলেজে ৫০ শয্যা ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। এছাড়া আগামী তিন মাসের মধ্যে ১০টি উপজেলা ও ৯০টি ওয়ার্ডে এআই সমৃদ্ধ কিট বক্সের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শুরু করবেন।

আর্থিক স্বচ্ছতার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, অডিটের নামে এক টাকাও ঘুষ দেওয়া যাবে না। সৎ থাকলে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এছাড়া হাসপাতালে নরমাল ডেলিভারি বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি জানান, পরিবারকে ভয় দেখিয়ে সিজারিয়ান অপারেশনে বাধ্য করার প্রতারণামূলক ব্যবসা বন্ধে সিভিল সার্জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে প্রাইভেট ক্লিনিকে সারপ্রাইজ ভিজিট বাড়ানো হয়েছে। ইতিমধ্যে আধুনিক যন্ত্রপাতিহীন অনেক ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা উপস্থিত ছিলেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত চার বছরে যেখানে হামের টিকা দেওয়ার কথা ছিল, তারা টিকা সংগ্রহ করেনি। ২০২০ সালের ডিসেম্বরের পর কোনো ক্যাম্পেইন হয়নি। ইউনিসেফ যখন অনুরোধ করেছে, তখনও তারা টিকা কেনেনি। আমরা দায়িত্ব নেওয়ার পর যখন হাম দেখা দিয়েছে। বর্তমানে যেসব শিশু হামে আক্রান্ত হচ্ছে, তার ৯৯% শতাংশই আনভ্যাক্সিনেটেড। তাই এই টিকাদান কর্মসূচিকে এখন আরও বেগবান করা হয়েছে এবং সম্প্রতি আরও ১ লাখেরও বেশি নতুন শিশুকে এর আওতায় আনা হয়েছে।