অপরাধ

তিন সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

প্রতিবেদক
সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম
সব খবর

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে তার তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিয়াগত রাত ৩টার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বুধবার সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন—ঢাকার ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), মো. শামিম (২৮) এবং সাফায়েত হোসেন (২৮)। যশোরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। উল্লেখ্য যে, গত ২৬ জুলাই নগরের অক্সিজেন-কুয়াইশ সড়ক এলাকা থেকে ডেভিড ইমনের আরও দুই সহযোগী মো. আসিফ ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল পুলিশ।

চট্টগ্রামে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে পরিচিত ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গত ১৩ জুলাই নগরের চন্দনপুরা-বাকলিয়া এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে সশস্ত্র হামলা ও ৩৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় ডেভিড ইমনের নাম উঠে আসে। ঘটনার দুই দিন আগে বিদেশি নম্বর থেকে ফোন করে ডিডিএন-এর মালিক আদিল বিন মামুনের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন তিনি। ফোন কলে তিনি স্মার্ট গ্রুপের মুজিবুর রহমানের উদাহরণ টেনে হুমকি দিয়ে বলেছিলেন, ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এবং ২ জানুয়ারি স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসায় দুবার গুলি চালানোর ঘটনা ঘটে। এসব হামলার নেপথ্যে সাজ্জাদ আলীর অনুসারীরা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় ত্রাস সৃষ্টি করলেও ডেভিড ইমন এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে যশোর থেকে তাকে গ্রেফতারের মাধ্যমে দীর্ঘদিনের পলাতক এই সন্ত্রাসীকে আইনের আওতায় আনা সম্ভব হলো।

গত ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানো হয়। লুট করা হয় প্রতিষ্ঠানটিতে বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা। ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র ব্যক্তি এ হামলা চালান। অথচ এর আগে গত শনিবার (১১ জুলাই) ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয়ে ২

এর আগে চট্টগ্রামে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পলাতক ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেফতার করেছিল পুলিশ। রোববার (২৬ জুলাই) রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেফতার করা হয়। এর মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।