রাজনীতি

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ভাঙচুর সারজিস আলমের গাড়ির কাঁচ

প্রতিবেদক
সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম
সব খবর

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে ফেলা হয়েছে। একই সাথে একটি অটোরিকশা ভাঙচুরের শিকার হয়েছে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার দুপুরের দিকে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতারা মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষ করে বেলা পৌনে ৩টার দিকে তারা পদযাত্রার অংশ হিসেবে সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছান। ঠিক সেই মুহূর্তেই হামলার ঘটনাটি ঘটে বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এনসিপির অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দিতে তাদের গাড়িবহর লক্ষ্য করে পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস চুরমার হয়ে যায় এবং একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় নেতাকর্মীরাও তাৎক্ষণিকভাবে সরে যান।

এই হামলার ঘটনার জন্য এনসিপি নেতারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। উল্লেখ্য, এর আগে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার ঘটনার পর থেকেই সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই এক ধরনের উদ্বেগ ও শঙ্কা বিরাজ করছিল।