রাজনীতি

বিএনপি’র জয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক দেখছে ভারত

প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ
সব খবর

বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির বিপুল বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে ভারত। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সাম্প্রতিক এক প্রতিবেদনে এই মূল্যায়ন করা হয়েছে। বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য এটিকে একটি বড় সুযোগ হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি।

নির্বাচনে জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে টেলিফোনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। এছাড়া তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা, যিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সংসদীয় কমিটি এই উদ্যোগের প্রশংসা করে জানিয়েছে যে, নতুন গণতান্ত্রিক সরকারের সাথে সম্পর্ক নিবিড় করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অমীমাংসিত সমস্যা সমাধানের এটি একটি দারুণ সুযোগ।

প্রতিবেদনে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারতের অ-হস্তক্ষেপ নীতির কথা উল্লেখ করা হয়েছে। একইসাথে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বলা হয়েছে, তার এখানে থাকাটা মানবিক বিবেচনা ও ভারতের দীর্ঘদিনের আশ্রয়দান নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে তাকে ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। তাকে ফিরিয়ে দেওয়ার বাংলাদেশ সরকারের অনুরোধ প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে বিএসএফ ও বিজিবির মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ টহল জোরদার করার বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। তবে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক, অবকাঠামোগত ও কৌশলগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প, লালমনিরহাট বিমানঘাঁটি উন্নয়ন এবং পেকুয়ায় সাবমেরিন ঘাঁটিতে চীনের সম্পৃক্ততা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য শঙ্কার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে ভারত সরকারকে সতর্ক থেকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন দুই দেশের জন্য অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া তিস্তা চুক্তির বিষয়ে বলা হয়েছে, ভারত সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চায়। ভিসা কার্যক্রমের বিষয়ে বলা হয়েছে, বর্তমানে পাঁচটি কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার ভিসা দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই চিকিৎসা সংক্রান্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার লাইন অব ক্রেডিটের আওতায় ১২টি প্রাক-বাস্তবায়ন প্রকল্প বাতিলের কথা জানানো হয়েছে এবং চলমান প্রকল্পগুলোর মধ্যে আটটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া ২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলো স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হয়েছে। ১৮ই মে পর্যন্ত ২ হাজার ৪৪৬টি হামলার তথ্য পাওয়া গেছে, যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে কমিটি। সবশেষে, ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আলোচনা দ্রুত শেষ করার সুপারিশ করেছে কমিটি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারি ও আগস্টে দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান ‘অর্থনৈতিক, অবকাঠামোগত ও কৌশলগত’ সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।প্রতিবেদনে বলা হয়, মোংলা বন্দরের উন্নয়নে ২০২৫ সালের মার্চ মাসে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ।এছাড়া ভারতের আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে লালমনিরহাট বিমানঘাঁটি চীনের সহায়তায় উন্নত করা হচ্ছে, যা ভারতের কৌশলগত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য একটি বড় শঙ্কার কারণ।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ এ বছরই শেষ হতে যাচ্ছে তা উল্লেখ করে প্রতিবেদনে এ চুক্তির নবায়নকে দুই দেশের ‘অন্যতম অগ্রাধিকার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।বলা হয়, চুক্তি নবায়নের প্রস্তুতি হিসেবে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয় ২০২৩ সালের জুলাইয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।