নৌপথের নিরাপত্তা ও সুরক্ষায় বাংলাদেশসহ মোট ১৩টি দেশকে নিয়ে একটি নতুন প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মূলত বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরীয় এলাকায় নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই জোটটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা ও সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করার উদ্দেশ্যেই এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট প্রতিষ্ঠা করা হয়েছে।

















