বিশ্ব

গাজায় নিরস্ত্রীকরণে হামাসের সম্মতি, ট্রাম্পের কাছে এটি যুগান্তকারী

প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ
সব খবর

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসসহ অন্যান্য স্বাধীনতাকামী সংগঠন গাজা উপত্যকায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণের একটি ঐতিহাসিক চুক্তিতে নীতিগত সম্মতি প্রদান করেছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি ‘যুগান্তকারী’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুক্তি অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে নিরস্ত্রীকরণের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে। তবে আন্তর্জাতিক যাচাইকারী কোনো সংস্থার অনুমোদনের ভিত্তিতে প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো সম্ভব। হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ জানান, আলোচনাটি অত্যন্ত জটিল ও কঠিন ছিল, তবে তারা একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে, তবে হামাসও চুক্তির শর্ত মানতে বাধ্য থাকবে না। মূলত গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং ফিলিস্তিনি ভূখণ্ড পুনর্গঠনের অগ্রগতির ওপরই এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নির্ভর করছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এটি গাজায় নতুন ফিলিস্তিনি সরকার গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তার মতে, এই সরকার ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে সমন্বয় করে কাজ করবে, যা গাজাকে আর সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে দেবে না এবং ইসরায়েলকে নিরাপত্তা প্রদান করবে। বোর্ড অব পিসের এক কর্মকর্তার তথ্যমতে, হামাস ও অন্যান্য গোষ্ঠী তাদের অস্ত্র প্রথমে পুলিশের কাছে এবং পরবর্তীতে ধাপে ধাপে ভারী অস্ত্র নিষ্ক্রিয় করার মাধ্যমে একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর করবে।

গত অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিরই অংশ হিসেবে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়াটি পরিচালিত হবে। গাজায় চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, নিরস্ত্রীকরণ সম্পন্ন হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং পরবর্তীতে সেখানে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ও নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী দায়িত্ব গ্রহণ করবে।

বর্তমানে হামাস নেতারা কায়রোতে মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন। মিসরের আল-কাহেরা নিউজের প্রতিবেদন অনুযায়ী, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি অনুমোদন করেছে। তবে গাজাভিত্তিক আরেকটি গোষ্ঠী, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, এই চুক্তির খবর অস্বীকার করে প্রচারিত নথির ভাষা নিয়ে আপত্তি জানিয়েছে। প্রসঙ্গত, গত ৬ জুলাই হামাস ঘোষণা দিয়েছিল যে, গত দুই দশক ধরে গাজা শাসনকারী তাদের প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করা হয়েছে।