বিশ্ব

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে ভারত

প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ
সব খবর

বাংলাদেশে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধটি নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের লোকসভায় পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির পেশ করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটির নবম প্রতিবেদনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ তুলে ধরা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রচলিত আইন ও বিদ্যমান আইনি প্রক্রিয়া মেনেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের অনুরোধটি ভারত সরকার পর্যালোচনার মধ্যে রেখেছে। এর আগে, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে আদালত কর্তৃক তাকে মৃত্যুদণ্ড প্রদানের পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক দাবি জানানো হয়েছিল। ওই প্রেক্ষাপটে সংসদীয় কমিটি সরকারের কাছে বিষয়টি পর্যালোচনার অগ্রগতি জানতে চেয়েছিল।

উল্লেখ্য যে, ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। পরবর্তীতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পরও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে একই অনুরোধ জানানো হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা গেছে।