বাংলাদেশ

জুলাই আন্দোলন কোনো একক দলের কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন

প্রতিবেদক
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের
সব খবর

জুলাই মাসের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয়, বরং এটি দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত অবদানের ফসল। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) যৌথভাবে ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আতিকুর রহমান রুমন বলেন, যারা এই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করার চেষ্টা করছেন, তাদের এমন অপচেষ্টা থেকে বিরত থাকা উচিত। তিনি বলেন, নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো দাবি করেনি যে তারাই সব করেছে। যারা আজ একক কৃতিত্ব দাবি করছেন, জনগণ এক সময় তাদের প্রত্যাখ্যান করবে এবং ইতিহাসও তাদের স্থান দেবে না।

বিএনপির শীর্ষ নেতাদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন এবং নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন। একইভাবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানও দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটানোসহ অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তারা কখনো নিজেদের ব্যক্তিগত ত্যাগকে বড় করে সামনে আনেননি বা নিজেদের কৃতিত্ব দাবি করেননি।

আন্দোলনের সময় সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সে সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। অনেক সাংবাদিক তাদের মোটরসাইকেল ও গাড়িতে করে তাকেসহ দলের অনেক নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন, যার জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।