বাংলাদেশ

১ আগস্ট: ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে বাধা ও পুলিশের ধরপাকড়

প্রতিবেদক
লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু
সব খবর

২০২৪ সালের ১ আগস্ট, বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা প্রদান করে। কিছু জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ১৬ জুলাই সংঘাত ও প্রাণহানির মধ্য দিয়ে ‘জুলাই গণহত্যা’ হিসেবে পরিচিতি পায়। এরপর ২১ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমিত হয়নি। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস চলমান ঘোষণা করে ১ আগস্টকে ‘৩২ জুলাই’ হিসেবে গণনা শুরু করেন।

ঢাকা ও দেশের বিভিন্ন জেলা-মহানগরে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও আইনজীবীরাও অংশ নেন। ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, যেখানে নির্যাতনের স্মৃতিচারণ, গ্রাফিতি অঙ্কন এবং দেয়াল লিখনের মাধ্যমে শহীদ ও আহতদের স্মরণ করার আহ্বান জানানো হয়। একই দিনে সমন্বয়ক আব্দুল কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২ আগস্ট (৩৩ জুলাই) দেশব্যাপী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী দোয়া, কবর জিয়ারত এবং মন্দির ও গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার ডাক দেওয়া হয়।

এই দিনটিতেই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জানান, ভোর ৬টায় সবার বাসায় ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর দেড়টার দিকে ডিবি কার্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়। তারা দুই দিন ডিবি কার্যালয়ে অনশন করেছিলেন এবং শারীরিকভাবে বিপর্যস্থ ছিলেন। একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বরিশাল, রাজশাহী এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে কর্মসূচি পালিত হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলদল সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনকারীদের কর্মসূচি পরিহারের আহ্বান জানায়। এছাড়া নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, সহিংসতা ও হতাহতের ঘটনার তদন্তে বাংলাদেশকে সহায়তা করতে তারা প্রস্তুত। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করেছে।