বিশ্ব

হরমুজ সংকট নিরসনে সোমবার থেকে নতুন আলোচনার ঘোষণা ট্রাম্পের

প্রতিবেদক
আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা
সব খবর

হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সোমবার থেকে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। তবে কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রোববার নিউ জার্সি থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন হামলার নির্দেশ স্থগিত রেখেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপের পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প বলেন, যুবরাজকে তিনি জিজ্ঞেস করেছিলেন তারা হামলা চান নাকি সমঝোতা, এবং তারা হামলার চেয়ে সমঝোতাকেই বেশি পছন্দ করেছেন কারণ হামলার পরিণতি সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে। সোমবার বিকেলেই এই আলোচনা শুরু হবে বলে জানালেও কারা এতে অংশ নেবেন বা কোথায় হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি সমঝোতা চূড়ান্ত করতে আরও সময় চেয়েছে। তার ভাষ্যমতে, সেই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। ট্রাম্প এর আগেও সামরিক পদক্ষেপের হুমকি দিলেও আলোচনার জন্য সময় দিয়েছেন, যা বর্তমান সংকটের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই রাষ্ট্রী টেলিভিশনকে বলেন, ওমানের সঙ্গে এমন একটি নতুন নৌপথ নির্ধারণে উভয় পক্ষ ঐকমত্যের দ্বারপ্রান্তে রয়েছে, যা দুই দেশের সার্বভৌম অধিকার ও নিরাপত্তাকে সম্মান করবে। তবে তিনি স্পষ্ট করেছেন, এই সমঝোতা আগের মতো প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়ার জন্য নয়। তিনি বলেন, হরমুজ প্রণালি ২৮ ফেব্রুয়ারির আগের অবস্থায় কোনোভাবেই ফিরে যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জানিয়েছেন, ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে রোববার হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী জাহাজের পাশেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজ ও নাবিকরা নিরাপদে রয়েছেন, তবে এই ঘটনা কৌশলগত জলপথটির নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সোমবারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলার খবরে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ধীর হয়ে গেছে। তবে একই সময়ে লোহিত সাগরে হুথিদের হুমকি উপেক্ষা করে সৌদি আরবের তেলবোঝাই দুটি ট্যাংকার বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করেছে।