বাংলাদেশ

দেশকে আবর্জনা মুক্ত করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন
সব খবর

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ দেশ ও পরিবেশ নিশ্চিত করতে। সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বর্তমান সময়ের পরিবেশগত পরিস্থিতির ওপর উদ্বেগ প্রকাশ করে বলেন, ৩০ বা ৪০ বছর আগের তুলনায় এখন ঢাকা শহরসহ বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও টিস্যুর মতো ময়লা-আবর্জনা যত্রতত্র ছড়িয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, পথচারী ও বাসযাত্রী সাধারণ মানুষ রাস্তাঘাটে জমে থাকা এই ময়লা ও দুর্গন্ধের কারণে চরম ভোগান্তির শিকার হন।

নিজের ঘরের পরিচ্ছন্নতার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের নিজেদের ঘর পরিষ্কার রাখতে পছন্দ করি, তাহলে আমাদের চারপাশের পরিবেশ কেন সুন্দর রাখব না? কবির ভাষায় এই ভুবন সবুজ ও শস্য শ্যামলা, তাই আমাদের পরিবেশকেও সুন্দর রাখা আমাদের দায়িত্ব। নিজের সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে পুকুর বা জলাশয়ের পাড়ে ময়লার স্তূপ পড়ে থাকতে দেখা যায়, অথচ একসময় এসব স্থানে মানুষ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতেন। তিনি উল্লেখ করেন, পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করলেও, সচেতনতার অভাবে মানুষ আবার সেখানে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করে ফেলে।

ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে জমা করা এবং সঠিক উপায়ে তা ধ্বংস করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি আজ থেকে প্রত্যেকে সচেতন হই এবং ব্যবহৃত ময়লা নির্দিষ্ট স্থানে ফেলি, তবেই ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনা মুক্ত করা সম্ভব হবে। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, দেশটা আমাদের সকলের। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আজ আমি আপনাদের কাছে এই সহযোগিতাটিই প্রত্যাশা করছি।