অপরাধ

উজিরপুরে রাস্তার ধারে পড়ে থাকা সরকারি কম্বল নিয়ে তোলপাড়

প্রতিবেদক
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের হুঁশিয়ারি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের হুঁশিয়ারি হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭ জন হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭ জন বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
সব খবর

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বাজার এলাকায় সরকারি দুস্থদের জন্য বরাদ্দকৃত শত শত কম্বল রাস্তার পাশে খোলা আকাশের নিচে পড়ে থাকার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলিথিন দিয়ে ঢেকে রাখা হলেও টানা বৃষ্টিতে কম্বলগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উত্তর পাশে রাস্তার ধারে বিপুল পরিমাণ কম্বল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা যায়, মৃত বাদশা হাওলাদারের ছেলে শাওন সজলের ব্যবহৃত একটি গোডাউন থেকে কম্বলগুলো বের করে সেখানে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কম্বলগুলোর গায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এবং সরকারি সিল থাকায় এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শাওন সজল জানান, ঘরটি তার ছোট ভাই আতিকুরের, যিনি বর্তমানে দুবাইয়ে থাকেন। দীর্ঘদিন ঘরটি পরিত্যক্ত ছিল এবং স্থানীয় একটি ক্লাবের সংস্কারকাজ চলাকালে ক্লাবের সদস্যরা সেখানে কম্বলগুলো রেখেছিলেন। তিনি দাবি করেন, ঘরটি ভাড়া দেওয়ার প্রয়োজনে তারা কম্বলগুলো বের করে বিএনপি কার্যালয়ের সামনে রেখে গেছেন এবং এগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ৫ আগস্টের আগে তৎকালীন আওয়ামী লীগের কয়েকজন নেতার মাধ্যমে সরকারি গুদাম থেকে কম্বলগুলো সরিয়ে ওই গোডাউনে রাখা হয়েছিল। তবে এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, গত ৫ আগস্টের আগে কেন এবং কার মাধ্যমে কম্বলগুলো ওই গোডাউনে রাখা হয়েছিল এবং পরবর্তীতে কেন সেগুলো রাস্তায় ফেলে রাখা হয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং সরকারি সম্পদ দ্রুত উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল জানিয়েছেন, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেলেই পুলিশ তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। স্থানীয় বাসিন্দারা সরকারি ত্রাণের কম্বলগুলো দ্রুত উদ্ধার করে সরকারি হেফাজতে নেওয়া এবং প্রকৃত দুস্থ মানুষের মধ্যে বিতরণের দাবি জানিয়েছেন।