অপরাধ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর দুই সহযোগী গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও গুলি

প্রতিবেদক
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের হুঁশিয়ারি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের হুঁশিয়ারি হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭ জন হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭ জন বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
সব খবর

চট্টগ্রামে একটি হত্যা মামলার তদন্ত করতে গিয়ে শীর্ষ সন্ত্রাসীর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতরা আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘদিন ধরে তারা রাউজান, রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. দিদার আলম (৩০) ও মো. আফসার মিয়া (৩০)।

গত ১৩ জুন মহানগরের পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই আলোচিত মামলার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্তের চেষ্টা চালায় ডিবি। এই ধারাবাহিকতায় ২ আগস্ট রাত ৭টার দিকে সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকায় শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি দিদার ও আফসারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩ আগস্ট রাত ২টা ৪০ মিনিটের দিকে রাউজান থানার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান (জুরুলকুল) এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আমির হোসেন ফকির বাড়ির মানিকের বসতঘরের পেছনে সেফটি ট্যাংকের পাশে মাটির নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭.৬৫ ক্যালিবারের দুটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দিদার আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টি মামলা রয়েছে। অন্যদিকে আফসার মিয়ার বিরুদ্ধে একই ধরনের ৬টি মামলা বিচারাধীন। দিদার আলম রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান, শমশেরনগর, বেপারীপাড়া এলাকার শাহাব উদ্দিন ও মুন্নি আক্তারের ছেলে। আফসার মিয়াও একই এলাকার মৃত অছিউর রহমান ও মৃত রানীর ছেলে। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি; মামলার তদন্ত ও আদালতের মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।