অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে চোরাই ভারতীয় মোবাইলসহ আটক ৫

প্রতিবেদক
স্বৈরাচারের স্থান ডাস্টবিনে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর প্রতীকী কর্মসূচি স্বৈরাচারের স্থান ডাস্টবিনে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর প্রতীকী কর্মসূচি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের হুঁশিয়ারি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের হুঁশিয়ারি হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭ জন হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭ জন বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের সন্তানকে সম্পত্তি দান করলেও ভোগদখল বজায় থাকবে বাবা-মায়ের ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য রোধে ঢাকার আহ্বান ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে ছাত্রশক্তির বিক্ষোভ
সব খবর

ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে খোয়া যাওয়া স্মার্টফোনগুলো নিয়মিত সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করছে। এই চোরাই পণ্যগুলো স্থানীয় একটি সংঘবদ্ধ সিন্ডিকেট ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্থানীয় মোবাইল দোকান ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান এবং পুলিশের ধরপাকড় সত্ত্বেও প্রযুক্তি ও অনলাইনভিত্তিক বিক্রির কারণে এই অবৈধ কারবার আরও বিস্তৃত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২৮ জুলাই) চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশ ও বিজিবির পৃথক দুটি অভিযানে ২২টি চোরাই ভারতীয় মোবাইলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এবং সদর মডেল থানাধীন মহানন্দা পুরাতন সেতু এলাকায় এসব অভিযান চালানো হয়।

মঙ্গলবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) শিবগঞ্জের মনাকষা বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। তাদের তল্লাশিতে কোমরে লুকানো অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত আরও ২টি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

একই দিন রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মহানন্দা পুরাতন সেতুর টোলঘর এলাকায় চেকপোস্ট বসিয়ে আরও ১২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন গোমস্তাবপুরের শাজাহান আলী (২৮), সদর মডেল থানার দেলোয়ার হোসেন (৪০) এবং সিরাজগঞ্জের আতাউর রহমান (৩০)।

তদন্তে উঠে এসেছে যে, প্রায় ১৮৪ কিলোমিটার সীমান্তজুড়ে সক্রিয় চক্রটি মালদহ ও মুর্শিদাবাদসহ ভারতের বিভিন্ন এলাকা থেকে এসব ফোন সংগ্রহ করে। এরপর স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে শিবগঞ্জ, কানসাট, মনাকষা, সাহাপাড়া, রানীহাটি, মহারাজপুর, রামচন্দ্রপুর ও শহরের সেন্টু মার্কেটের মতো স্থানে মজুত করা হয়। সেখান থেকে কুরিয়া সার্ভিস, বাস ও বিভিন্ন পরিবহনের মাধ্যমে ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর, রংপুর, বগুড়া, সিলেট ও চট্টগ্রামে ফোনগুলো পাঠানো হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।