অর্থনীতি

নতুন অর্থবছরের প্রথম মাসেই তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

প্রতিবেদক
কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট
সব খবর

২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এই খাত থেকে মোট ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৬ সালের জুলাই মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৮৮ কোটি ৬৭ লাখ ডলার, যেখানে ২০২৫ সালের জুলাই মাসে এই আয় ছিল ৩৯৬ কোটি ২৭ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ৭ কোটি ৬০ লাখ ডলার।

পর্যালোচনায় দেখা গেছে, নিটওয়্যার ও ওভেন—পোশাক খাতের এই দুই উপখাতেই রপ্তানি কমেছে। তবে ওভেন পোশাক খাতের রপ্তানি হ্রাস পাওয়ায় সামগ্রিক আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। আলোচ্য সময়ে নিটওয়্যার রপ্তানি হয়েছে ২১৫ কোটি ৯১ লাখ ডলার, যা আগের বছরের একই মাসের ২১৭ কোটি ৮৭ লাখ ডলার থেকে শূন্য দশমিক ৯০ শতাংশ কম। অন্যদিকে, ওভেন গার্মেন্টস রপ্তানি হয়েছে ১৭২ কোটি ৭৭ লাখ ডলার, যা আগের বছরের ১৭৮ কোটি ৪০ লাখ ডলারের তুলনায় ৩ দশমিক ১৬ শতাংশ কম। বর্তমানে মোট রপ্তানির প্রায় ৫৬ শতাংশ আসছে নিটওয়্যার খাত থেকে এবং ৪৪ শতাংশ আসছে ওভেন পোশাক থেকে। নিটওয়্যার খাত কিছুটা স্থিতিশীল থাকলেও ওভেন খাতের দুর্বলতা পুরো পোশাক রপ্তানিকে নিম্নমুখী করেছে।

তবে এই পরিস্থিতির মধ্যেও আশার আলো দেখছেন শিল্পসংশ্লিষ্টরা। তারা মনে করছেন, বছরের দ্বিতীয়ার্ধে বড়দিন ও বসন্তকালীন মৌসুমের অর্ডার বৃদ্ধি পেলে রপ্তানি প্রবৃদ্ধি আবার ইতিবাচক ধারায় ফিরতে পারে। এই লক্ষ্য অর্জনে উৎপাদন সক্ষমতা বজায় রাখা, নতুন নতুন বাজারে প্রবেশ এবং উচ্চমূল্যের পণ্যের অংশীদারিত্ব বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।