বাংলাদেশ

জুলাই আন্দোলনের সাফল্য জনগণের, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন
সব খবর

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে (কেআইবি) আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং এর কৃতিত্ব এই দেশের সর্বস্তরের জনগণের। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছর ধরে বিএনপি ও গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিল এবং তারা কখনো জনগণকে একা ফেলে সরে যায়নি।

দেশ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় তর্ক-বিতর্ক ছেড়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার। তিনি ষড়যন্ত্রকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে এবং ধৈর্য ধরে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান। তারেক রহমান জানান, ফ্যাসিবাদী সরকারের আমলে দেশ থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং ব্যাংক, কৃষি ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বিধ্বস্ত পরিস্থিতি থেকে জনগণকে উত্তরণের জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলে তিনি জানান।

স্বাস্থ্যখাতের বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার এতদিন পরও উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস মেশিন না থাকা দুঃখজনক। আপনারা জানলে খুশি হবেন, জেলা পর্যায়ে আগামী ৩-৬ মাসের মধ্যে বেশিরভাগ জেলায় যেখানে মেডিকেল কলেজ সেখানে ৫০ বেড ও জেনারেল হাসপাতালে ২-৩ বেডের ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস সংকটের বাস্তবতা স্বীকার করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার জ্বালানি খাতকে পকেট ভারী করার মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। এই খাত পুনর্গঠনে সময়ের প্রয়োজন। গ্যাস সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে গ্যাস আনা এবং মালয়েশিয়ার সহযোগিতার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর ভঙ্গুর অর্থনীতি ও প্রশাসন পাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা এখন আর শুধু দলের নয়, এটি এখন জনগণের রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখায় পরিণত হয়েছে। নির্বাচনে জনগণ এই ৩১ দফাকে সমর্থন জানিয়েছে।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় মাহমুদুর রহমান মান্না, মোস্তফা জামাল হায়দার, আন্দালিব রহমান পার্থ, সুব্রত চৌধুরী, সাইফুল হক, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, ফরিদুজ্জামান ফরহাদ, শেখ রফিকুল ইসলাম বাবলু ও আমিনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।