জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশ শুরু হওয়ার সময় বৃষ্টি নামলেও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে সমবেত হয়েছেন।
বৃষ্টির মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু করা হয়। এখন পর্যন্ত দলে দলে নেতাকর্মীদের সমাবেশস্থলে যোগ দিতে দেখা যাচ্ছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও এর আশপাশের পুরো এলাকা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে।
এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশ প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হয়।

















