রাজনীতি

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
সব খবর

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার (৫ আগস্ট) আয়োজিত জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাসনে না থাকলে জুলাই গণ-অভ্যুত্থান সুসমন্বিতভাবে সফল করা সম্ভব হতো না। তিনি উল্লেখ করেন, তৎকালীন সময়ে আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকেই কারাগারে বন্দি ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, স্বৈরাচারের কবল থেকে মুক্ত হওয়ার পর জুলাইয়ের অর্জন নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। তিনি বলেন, ‘স্বৈরাচারের কবল থেকে মুক্ত হওয়ার পর যদি আমরা প্রশ্ন তুলি- জুলাই কার, তাহলে শেষ পর্যন্ত জুলাই কারও থাকবে না।’ সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, সংবিধানের প্রতিটি সংশোধনই এক একটি সংস্কার এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই সরকার কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতে কোনো জটিলতা এড়াতে সরকার সংবিধানের দীর্ঘমেয়াদি সংস্কার চায় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জুলাই বারবার আসে না। জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না।’ এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল যে, মানুষ এই চেতনা শুনলেই ঘৃণা করতো।

গুম সংক্রান্ত বিষয়ে তিনি জানান, গুম কমিশন অধ্যাদেশ না করা হলেও গুম প্রতিকার ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হবে। সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ। সংসদের ভেতরে-বাইরে তর্ক-বিতর্ক থাকলেও আওয়ামী লীগ যাতে আর ফিরে আসতে না পারে, সেই প্রশ্নে সবাই একমত।