সম্প্রতি প্যারিসের রাস্তায় অভিনেতা ব্র্যাডলি কুপার ও সুপারমডেল জিজি হাদিদকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাদের বেশ কিছু ছবিতে বিশেষ একটি বিষয় নেটিজেনদের নজর কেড়েছে। সেখানে দেখা যায়, তাদের দুজনেরই বাঁ হাতের অনামিকায় একই ধরনের ‘রিং ব্যান্ড’ পরা রয়েছে। এই দৃশ্য দেখেই শুরু হয়েছে জোর জল্পনা। অনেকের ধারণা, হয়তো তারা বাগদান সেরে ফেলেছেন, আবার কেউ কেউ গোপনে তাদের বিয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।
তবে এখন পর্যন্ত ব্র্যাডলি কুপার কিংবা জিজি হাদিদ—কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন বলে এই তারকা জুটি নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলেন না। তবে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি, একসঙ্গে ভ্রমণ এবং সময় কাটানোর ছবিই বারবার তাদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দিয়েছে।
উল্লেখ্য যে, ২০২৩ সালের অক্টোবর মাসে প্রথমবার এই যুগলের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁয় নৈশভোজে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই মূলত আলোচনার সূত্রপাত হয়। এরপর থেকে একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে।

















