রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ

প্রতিবেদক
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ
সব খবর

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে মনোনীত করেছে। রোববার (৯ আগস্ট) জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপি প্রধান কর্নেল অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। তার রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তিনি বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি অতীতে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

রাষ্ট্রপতি পদে নিজের নাম চূড়ান্ত হওয়ার পর অলি আহমদ জোটের নেতৃবৃন্দ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সবাই মনে করেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা এবং পরীক্ষিত লোক হিসেবে, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই এবং সুন্দরভাবে জীবন-যাপন করেছি, বিধায় সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করা হয়েছে।’ তিনি জোটের সকল নেতা ও কর্মীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে রোববার সকালে রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় জোটের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ও খেলাফত মজলিসের মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।