বাংলাদেশ

পতেঙ্গায় পানি সংকট নিরসনে নেদারল্যান্ডস সরকারের পাইলট প্রকল্প

প্রতিবেদক
জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
সব খবর

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

রোববার (৫ জুলাই) চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের পানি ও জলবায়ু বিষয়ক প্রথম সচিব ইঙ্গি ক্লাসে (Inge Klaasse)-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক, ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম এবং বাহনের ম্যানেজিং ডিরেক্টর সাঈদ সামিউল হক।

বৈঠকে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন এবং মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখাউল্লাহ মামুন উপস্থিত ছিলেন। সভার শুরুতে চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয় এবং পতেঙ্গার পানি সংকট সমাধানে নেদারল্যান্ডসের সহযোগিতার উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠকে প্রথম সচিব ইঙ্গি ক্লাসে জানান, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে নেদারল্যান্ডস সরকার পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে শতভাগ অনুদানভিত্তিক এই পাইলট প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহী। প্রকল্পের প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটি প্রি-ফিজিবিলিটি স্টাডি বা প্রাক-সমীক্ষা পরিচালনা করা হবে।

এই সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় পানির প্রকৃত চাহিদা নিরূপণ, বর্তমান সরবরাহ ব্যবস্থা ও পাইপলাইন নেটওয়ার্কের মূল্যায়ন, পানির সম্ভাব্য উৎস চিহ্নিতকরণ এবং পানি পরিশোধন পদ্ধতি নির্ধারণ করা হবে। এছাড়া ভবিষ্যতে বৃহৎ পরিসরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতাও যাচাই করা হবে বলে জানানো হয়।