বিশ্ব

ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সূচনা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধের ঝুঁকি ও নতুন নিরাপত্তা প্রতিযোগিতার সমীকরণ মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধের ঝুঁকি ও নতুন নিরাপত্তা প্রতিযোগিতার সমীকরণ ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে মালয়েশিয়ার কুচিং ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে মালয়েশিয়ার কুচিং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ভিডিওবার্তায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ভিডিওবার্তায় গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু, ডিসেম্বরে শেষ হচ্ছে মেয়াদ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু, ডিসেম্বরে শেষ হচ্ছে মেয়াদ ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, বললেন ‘আমাকে দমানো সহজ নয়’ ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, বললেন ‘আমাকে দমানো সহজ নয়’ দৌলতদিয়ায় ইটে মাথা থেঁতলে নারীকে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত দৌলতদিয়ায় ইটে মাথা থেঁতলে নারীকে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, শীর্ষে কুচিং বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, শীর্ষে কুচিং উদ্বোধনের আগেই বন্ধ বেতাগী পানি শোধনাগার, ভোগান্তিতে পৌরবাসী উদ্বোধনের আগেই বন্ধ বেতাগী পানি শোধনাগার, ভোগান্তিতে পৌরবাসী ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী
সব খবর

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি নতুন সূচনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, পারস্পরিক সহযোগিতা ও সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমেই দুই দেশের মধ্যকার বিদ্যমান মতপার্থক্যগুলো নিরসন করা সম্ভব। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন দিক থেকে বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করতে নতুন উদ্যোগ অপরিহার্য। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কিছু সমস্যা বা মতভেদ থাকা স্বাভাবিক, তবে সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান করা সম্ভব। এক্ষেত্রে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানানো হয়। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমরা কেবল ভৌগোলিক সীমানার অংশীদার নই, বরং সমৃদ্ধির স্বপ্নেরও অংশীদার। তিনি আরও উল্লেখ করেন যে, গণতান্ত্রিক সংস্কৃতিতে মতভেদ থাকা স্বাভাবিক এবং এটি গণতন্ত্রের সৌন্দর্যেরই একটি অংশ।

ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে এমন কোনো জটিল বিষয় নেই যা কূটনৈতিক উপায়ে সমাধান করা সম্ভব নয়। আগামী দিনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও উজ্জ্বল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।