রাজনীতি

সরকারের ১৮০ দিনের অর্জন ও পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
তরমুজ চাষে সফল দিনাজপুরের মাদ্রাসা ছাত্র মিনহাজ তরমুজ চাষে সফল দিনাজপুরের মাদ্রাসা ছাত্র মিনহাজ দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে সাশ্রয় ১ হাজার ১০৮ টাকা দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে সাশ্রয় ১ হাজার ১০৮ টাকা মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে নির্দেশ মাউশির মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে নির্দেশ মাউশির ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, মামলা না করে ফিরছেন না দেশে ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, মামলা না করে ফিরছেন না দেশে হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা
সব খবর

বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতির বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা জানান, ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় কী কী কাজ করেছে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি নিজেও এই কমিটির একজন সদস্য হিসেবে কাজ করছেন। সরকারের ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী জাতির সামনে ভাষণ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনগণের সামনে এসব বিষয় তুলে ধরার সম্ভাবনা রয়েছে, তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতির চিত্র তুলে ধরেন ডা. জাহেদ উর রহমান। রেলপথ খাতের বিষয়ে তিনি বলেন, ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়ে তিনি জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের আট হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা পাবে এবং দক্ষিণ কোরিয়ার এক হাজার ৫৪টি পণ্য বাংলাদেশের বাজারে একই সুবিধা উপভোগ করবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশনে জেলায় প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ও সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত ১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কর্মসূচিতে জুন ২০২৬ পর্যন্ত ৭০ হাজার ৮৬১টি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া আগামী ১০ অক্টোবর থেকে পর্যায়ক্রমে সারা দেশে ৪১ লাখ পরিবারকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে।