বাংলাদেশ

যুবলীগ নেতার মুক্তি চেয়ে থানা ঘেরাও, ছাত্রদল নেতাকে শোকজ

প্রতিবেদক
গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী
সব খবর

পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের হাতে আটক যুবলীগের এক নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। পাবনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান প্রিন্স ও সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে জেলা কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায়, যখন নাশকতার অভিযোগে ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন সরকারকে পুলিশ আটক করে। এর পরপরই রাত সাড়ে ৮টার দিকে শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে প্রায় ২০০ গ্রামবাসী ভাঙ্গুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, উত্তাল পরিস্থিতির মুখে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ আটক যুবলীগ নেতাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেয়।

একটি দায়িত্বশীল পদে থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতার পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় শফিকুল ইসলাম সোহেলের ভূমিকা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে জেলা ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। জেলা ছাত্রদলের নেতারা জানিয়েছেন, সোহেলের লিখিত ব্যাখ্যা পাওয়ার পর সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।