অপরাধ

বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ থেকে ইসমাইল হোসেন (৪৯) নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের দুই দিন পর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে বনানী থানা-পুলিশ। পুলিশ জানিয়েছে, বাসে ভাড়া দেওয়ার সময় যাত্রীর কাছে থাকা টাকা দেখে চালক ও তার সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করে। এই ঘটনায় বাসচালক সোহেল রানা (৪১), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) এবং সহকারী মো. মনির হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, ৪ সেপ্টেম্বর সকাল পৌনে নয়টার দিকে এক্সপ্রেসওয়েতে লাশ পড়ে থাকার খবর পেয়ে বনানী থানা-পুলিশ তা উদ্ধার করে। নিহতের মুখ ও দুই হাত স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল এবং গলায় ছিল কালো দাগ। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তথ্যপ্রযুক্তি ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর ইসমাইলের ছেলে বনানী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

তদন্তে জানা যায়, জামালপুর থেকে বাসে করে গাজীপুরে আসছিলেন ইসমাইল। মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা তার সঙ্গে ছিল। ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে চারটার দিকে তিনি বাসে ওঠেন। সুপারভাইজার সাজু ভাড়া চাওয়ার সময় ইসমাইল লুঙ্গির কোচর থেকে টাকা বের করলে তার কাছে আরও টাকা থাকার বিষয়টি নজরে পড়ে। এরপর তারা ইসমাইলকে গাজীপুরে নামিয়ে না দিয়ে অন্য যাত্রীদের নামিয়ে দেন। পরে সাজু ও সহকারী মনির মিলে ইসমাইলের হাত, মুখ স্কচটেপ দিয়ে বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে তার মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে তারা মহাখালী বাস টার্মিনালে চলে যান।

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ‘রাজ ক্লাসিক’ নামের বাসটি শনাক্ত করে এবং জামালপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। মহাখালী বাস টার্মিনাল থেকে বাসটি জব্দ করার পাশাপাশি আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দুটি গামছা, রক্তমাখা দুটি আসনের কভার ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছেন। জানা গেছে, সুপারভাইজার সাজুর বিরুদ্ধে দুটি ডাকাতির মামলা এবং চালক সোহেলের বিরুদ্ধে দুটি ডাকাতি ও দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া সোহেলের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।