বাংলাদেশ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে জোর গুঞ্জন, মূল্যায়নের অপেক্ষায় সরকার

প্রতিবেদক
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের
সব খবর

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম ছয় মাস পূর্তির প্রাক্কালে মন্ত্রিসভায় রদবদল নিয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে জোর আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই এই জল্পনা আরও জোরালো হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরপরই বেশ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখের আগমন ঘটতে পারে।

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, এই সময়সীমাকে সামনে রেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের গত ছয় মাসের কর্মদক্ষতা, মন্ত্রণালয়ের কাজের গতি, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি এবং সরকারের ভাবমূর্তিতে তাদের ভূমিকা মূল্যায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মূল্যায়নের ওপর ভিত্তি করে দপ্তরের পুনর্বণ্টন, কাউকে বাদ দেওয়া, নতুন কাউকে অন্তর্ভুক্ত করা কিংবা টেকনোক্র্যাট কোটায় নতুন মুখ আনার সম্ভাবনা রয়েছে।

মির্জা ফখরুলের পদত্যাগের খবরের পর থেকেই স্থানীয় সরকার মন্ত্রী পদে কে আসছেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। গুঞ্জন রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এছাড়া তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের দপ্তর পরিবর্তনেরও গুঞ্জন রয়েছে। তবে বিএনপি-ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রী আপাতত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে ঝুঁকি নিতে চাচ্ছেন না, তাই সালাহউদ্দিন আহমদকে সেখানে রাখা হতে পারে। এছাড়া সালাহউদ্দিন আহমদের অনুরোধে তার মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী না রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিকল্প আলোচনায় এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অথবা ড. আব্দুল মঈন খান। এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানের নামও নতুন মন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে। সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং কাজের মূল্যায়নের বিষয়ে সতর্ক করেছিলেন।

গোয়েন্দা সংস্থা ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মদক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, প্রশাসনিক সমন্বয়, সংসদে জবাবদিহি এবং জনঅভিযোগ নিষ্পত্তির মতো বিষয়গুলো মূল্যায়নে অগ্রাধিকার পাচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের ভাষ্যমতে, কোনো মন্ত্রী প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হলে দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে গুরুতর অভিযোগ না থাকলে সরাসরি বাদ না দিয়ে সতর্ক করে সময় দেওয়ার নীতিও অনুসরণ করা হতে পারে বলে জানা গেছে।