প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসের মালামাল, গ্যাস সিলিন্ডার ও ট্রাঙ্ক চুরির অভিযোগে সংস্থাটির সাবেক সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আশরাফুল মামুনকে (৪০) গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ট্রাস্টের বর্তমান সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) রেজওয়ানা আক্তার জাহান বাদী হয়ে পেনাল কোডের ৩৮১ ধারায় কর্মচারী কর্তৃক চুরির অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৮।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত আশরাফুল মামুনকে গত ৬ আগস্ট সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে বদলি করা হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। বরং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি অফিসের গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে নিতে শুরু করেন। এর আগে ২৫ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দফায় দফায় চুরির ঘটনাগুলো ঘটে।
তদন্তে উঠে এসেছে, গত ২৫ জুলাই একটি কাভার্ড ভ্যানে করে ট্রাস্টের চারটি গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়া হয়। এরপর ৮ আগস্ট সকালে ট্রাস্টের অফিসিয়াল গাড়ি (ঢাকা মেট্রো চ-১০-১৭০১) ব্যবহার করে আউটসোর্সিং চালক মো. আবুল কালামের সহায়তায় আশরাফুল মামুন নিজের বর্তমান ঠিকানায় মালামাল নিয়ে যান। একই দিন দুপুরে তিনি পুনরায় অফিসে এসে চারটি বড় বস্তা ও ব্যাগভর্তি মালামাল গাড়িতে করে নিয়ে যান। এছাড়া ১১ আগস্ট বিকেলে অফিসের করিডর থেকে একটি ট্রাঙ্ক ড্রাইভার শামীম মৃধার মাধ্যমে ময়মনসিংহে নিজের বাসায় পাঠিয়ে দেওয়ার বিষয়টি আনসার সদস্য মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
আনসার সদস্যরা মালামাল সরানোর বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশরাফুল মামুন কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রাথমিক পর্যায়ে গত ১৩ আগস্ট ধানমন্ডি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৭৬) করা হয়েছিল। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ও আলোচনার ভিত্তিতে সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করা হয়। বর্তমানে ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এরশাদ উল্লাহ মামলাটির তদন্ত করছেন।
প্রথম ঘটনা: শনিবার (৮ আগস্ট) সকাল ৬ টা ১৫ মিনিটে ছুটির দিনে আউটসোর্সিং গাড়িচালক মো. আবুল কালামকে নিয়ে ট্রাস্টের অফিসিয়াল গাড়িতে (ঢাকা মেট্রো চ-১০-১৭০১) করে নিজের বর্তমান ঠিকানায় যান আশরাফুল মামুন। পরে দুপুর পৌনে ২ টায় পুনরায় ধানমন্ডি ১২/এ রোডস্থ ট্রাস্টের অফিসে এসে পৌনে ৩ টায় বড় ৪টি বস্তা ও কয়েকটি ব্যাগভর্তি মালামাল গা
দ্বিতীয় ঘটনা: মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে চুরির কাজে ব্যবহৃত ট্রাঙ্কটি অফিসের করিডর থেকে ট্রাস্টের ড্রাইভার শামীম মৃধার মাধ্যমে ময়মনসিংহে নিজের বাসায় পাঠিয়ে দেওয়া হয় বলে আনসার সদস্য মনিরুল ইসলাম নিশ্চিত করেন।

















