অপরাধ

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা, মোতায়েন সোয়াট ও কে-নাইন

প্রতিবেদক
সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, হামলার শঙ্কা পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, হামলার শঙ্কা বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপালের হ্যান্ডবল খেলোয়াড়রা বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপালের হ্যান্ডবল খেলোয়াড়রা চট্টগ্রাম বন্দরে শুধু পরিচালনব্যবস্থা পরিবর্তনই সমস্যার সমাধান নয় চট্টগ্রাম বন্দরে শুধু পরিচালনব্যবস্থা পরিবর্তনই সমস্যার সমাধান নয়
সব খবর

১৫ আগস্টকে ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে।

রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পুরো রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি এবং মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে, যা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।

নিরাপত্তা কার্যক্রমে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল দায়িত্বে থাকবেন। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনার জন্য সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট মোতায়েন থাকবে। পাশাপাশি সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিমকেও মাঠে রাখা হয়েছে।

জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মোতায়েনের বাইরেও মেট্রো স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন, শপিংমল এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ ও অফিসার মোতায়েন করা হবে। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।