বিশ্ব

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এআই অ্যাপ আনল ফেসবুক

প্রতিবেদক
জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল
সব খবর

কনটেন্ট ক্রিয়েটরদের কাজের মান বাড়াতে এবং তাদের দর্শকদের সঙ্গে সম্পৃক্ততা সহজ করতে ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে একটি নতুন অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত এই অ্যাপটি দীর্ঘ সময় পরীক্ষামূলকভাবে চলার পর বর্তমানে আইওএস বা অ্যাপল ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

নতুন এই অ্যাপটিতে মেটা তাদের নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’ যুক্ত করেছে। এই ফিচারটি ক্রিয়েটরদের কাজের ধরন, লক্ষ্য এবং দর্শকদের পছন্দ বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। আগে যেখানে পেজের পারফরম্যান্স বুঝতে জটিল চার্ট ও হিসাব-নিকাশ দেখতে হতো, এখন ক্রিয়েটররা সরাসরি এআইকে বিভিন্ন প্রশ্ন করে দ্রুত উত্তর পেতে পারবেন। উদাহরণস্বরূপ, কখন পোস্ট করা উচিত বা দর্শকরা কী ধরনের মন্তব্য করছে, তা সহজেই জানা সম্ভব হবে।

টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা এবং ক্রিয়েটরদের প্ল্যাটফর্মে ধরে রাখাই মেটার এই উদ্যোগের মূল লক্ষ্য। এছাড়া, কাজের আইডিয়া বা পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ক্রিয়েটররা যাতে চ্যাটজিপিটির মতো বাইরের কোনো টুলের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়, সেটিও নিশ্চিত করতে চাইছে প্রতিষ্ঠানটি।

অ্যাপটির অন্যতম আকর্ষণীয় ফিচার হলো এর এআই কমেন্ট টুল। এটি স্বয়ংক্রিয়ভাবে পেজের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো খুঁজে বের করবে এবং ক্রিয়েটরের নিজস্ব কথা বলার ধরন অনুযায়ী উত্তরের খসড়া তৈরি করে দেবে, যা পোস্ট করার আগে ক্রিয়েটররা চাইলে পরিবর্তন করতে পারবেন। এছাড়া অ্যাপটিতে প্রতিদিনের প্রয়োজনীয় কাজের তালিকা, আগের পোস্টের পারফরম্যান্স এবং দর্শকদের প্রতিক্রিয়ার সারাংশ সুন্দরভাবে সাজানো থাকবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা এই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য যে, মেটা সম্প্রতি বেশ কিছু নতুন অ্যাপ বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে ফেসবুক গ্রুপের জন্য ‘ফোরাম’, বন্ধুদের সাথে ছবি শেয়ার করার অ্যাপ ‘ইনস্ট্যান্টস’, গেম খেলার অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই দিয়ে গল্প বানানোর অ্যাপ ‘স্টোরিকিট’।”