অপরাধ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, সংঘর্ষে আহত ১২

প্রতিবেদক
জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল
সব খবর

কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার জের ধরে গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ঘটা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গণঅধিকার পরিষদ নিয়ে এমপি আমির হামজার সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদে সন্ধ্যা ছয়টার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এমপি মুফতি আমির হামজা গাড়িযোগে বাসায় ফেরার পথে বিক্ষোভস্থল অতিক্রম করলে বিক্ষোভকারীদের স্লোগান তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে এমপির গাড়িতে হামলা চালানো হলে এর কাঁচ ভেঙে যায়। এই ঘটনার পর এমপির সমর্থকরা পাল্টা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এমপির সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদের কার্যালয়ে ভাঙচুর চালায়।

গণঅধিকার পরিষদের কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে অতর্কিত হামলা চালানো হয়েছে এবং তাদের সেক্রেটারির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। তিনি জানান, এই ঘটনায় দলের অন্তত ৮-১০ জন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক অভিযোগ করেন যে, গণঅধিকার পরিষদের কোনো ভিত্তি নেই এবং তারা বহিরাগতদের নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেছে এবং তাদের সামনেই এমপির গাড়িতে হামলা হয়েছে।

সংঘর্ষে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে সদর-৩ আসনের এমপি আমির হামজার গাড়িতে হামলাকে কেন্দ্র করে গণধিকার পরিষদ ও জামায়াতের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার গণ অধিকার পরিষদ নিয়ে আমির হামজার একটি বক্তব্যর প্রতিবাদে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ করছিল। এসময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা গাড়িযোগে বাসার দিকে যাচ্ছিলেন। এমপির গাড়ি বিক্ষোভস্থলের কাছাকাছি পৌঁছালে বিক