খেলা

নারী অ্যাথলেট জান্নাত-কবিতার পদক বাতিল, খেলায় নিষেধাজ্ঞা

প্রতিবেদক
তরমুজ চাষে সফল দিনাজপুরের মাদ্রাসা ছাত্র মিনহাজ তরমুজ চাষে সফল দিনাজপুরের মাদ্রাসা ছাত্র মিনহাজ দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে সাশ্রয় ১ হাজার ১০৮ টাকা দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে সাশ্রয় ১ হাজার ১০৮ টাকা মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে নির্দেশ মাউশির মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে নির্দেশ মাউশির ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, মামলা না করে ফিরছেন না দেশে ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, মামলা না করে ফিরছেন না দেশে হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা
সব খবর

জাতীয় অ্যাথলেটিক্সে দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়ের লিঙ্গ নিয়ে প্রশ্ন ওঠায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন বিষয়টি সমাধানের জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠায়। দীর্ঘ এক বছর পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশ মেডিকেল চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে অ্যাথলেটিক্স ফেডারেশন নির্বাহী কমিটির সভায় দুই অ্যাথলেটের পদক বাতিল করা হয় এবং নারী বিভাগে খেলার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের অধীনে নিবন্ধিত অ্যাথলেট জান্নাত বেগম (বাংলাদেশ সেনাবাহিনী) এবং কবিতা রায় (বাংলাদেশ নৌবাহিনী) এর লিঙ্গ নির্ধারণ বিষয়ে স্ব-স্ব সংস্থার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর একটি পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে অ্যাথলেটদের শারীরিক পরীক্ষা শুরু করে, যা ২০২৬ সালের ১১ মে শেষ হয়। গত ১৬ মে তারিখে চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের কাছে হস্তান্তরের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করা হয়।

মেডিকেল বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, অ্যাথলেট জান্নাত বেগম (বয়স ২৮) এবং কবিতা রায় (বয়স ১৯) এর হরমোন ও শারীরিক পরীক্ষায় 46, XY DSD (Differences of Sex Development) ধরা পড়েছে, যা চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী তাদের পুরুষ হিসেবে চিহ্নিত করে। বিজ্ঞ বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, উভয় অ্যাথলেটের পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস রয়েছে এবং উভয় গোনাড (জননগ্রন্থি) ইনগুইনাল ক্যানেলে অবস্থিত।

জান্নাত বেগমের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা ছিল 19.66 nmol/L, যা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নির্ধারিত সর্বোচ্চ সীমা (2.5 nmol/L) অপেক্ষা প্রায় ৮ গুণ বেশি। কবিতা রায়ের টেস্টোস্টেরনের মাত্রা ছিল 16.50 nmol/L, যা নির্ধারিত সীমা (2.5 nmol/L) অপেক্ষা সাড়ে ৬ গুণেরও বেশি। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নিয়ম অনুযায়ী, নারী বিভাগে অংশগ্রহণের জন্য অ্যাথলেটের টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ধরে ২.৫ nmol/L-এর নিচে থাকা বাধ্যতামূলক। উভয় অ্যাথলেটই এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন।

অ্যাথলেটিক্স ফেডারেশন আজকের সভায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ বিবেচিত হওয়ায় জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী অ্যাথলেট হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে। জান্নাত বেগমের জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে অর্জিত ২টি নতুন জাতীয় রেকর্ডসহ ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক এবং কবিতা রায়ের ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার ইভেন্টে অর্জিত ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে। এই ইভেন্টগুলোর পদক পরবর্তী স্থানে থাকা অ্যাথলেটদের মাঝে আইন অনুযায়ী পুনঃবণ্টন করা হবে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এমন ঘটনা মাঝে মধ্যে দেখা গেলেও বাংলাদেশে এমন ঘটনা এই প্রথম। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ক্রীড়াঙ্গনে বিশ্ব অ্যাথলেটিক্সের সঠিক নিয়ম-নীতি অনুসরণ, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে।