প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। তবে এই দ্বিপাক্ষিক সফরের প্রক্রিয়ায় বড় ধরনের বাধা তৈরি হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গত ৫ আগস্ট নতুন দিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ঘটনাটি এই প্রক্রিয়াকে বিঘ্নিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, বর্তমানে এই সফরের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ নেই। শহীদুল করিম আরও জানান, এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ভারতীয় কর্তৃপক্ষের কাছে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। অপরাধীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেই একটি ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৩: ১৫আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৩: ১৮ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপাক্ষিক সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যোগাযোগ করছেন।

















