রাজনীতি

জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের

প্রতিবেদক
কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি
সব খবর

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত লংমার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পৌঁছেছে। শনিবার সকাল ৯টায় লংমার্চটি সেখানে পৌঁছালে আয়োজিত পথসভায় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

পথসভায় জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের আয়োজন এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ভাঁওতাবাজি করছে বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণ এই প্রতারণা ক্ষমা করবে না। তিনি আরও বলেন, ১১ দলীয় জোট জনগণের পাশে আছে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম তার বক্তব্যে লংমার্চের সাফল্য কামনা করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেল ও গ্যাসের দাম না কমালে বর্তমান সরকারকে গদি ছাড়তে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন, দেশের মানুষের পালস বোঝার চেষ্টা করুন। তিনি দাবি করেন, শেখ হাসিনা তিনবার মানুষের ভোটের অধিকার নিয়ে খেলেছেন, তাই জনগণ তাকে বিদায় করেছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতারণা করলে মানুষ সরকারকেও লাল কার্ড দেখাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তারা যেকোনো কঠিন মুহূর্তে প্রস্তুত আছেন।

পথসভায় এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনও বক্তব্য রাখেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণহত্যায় জড়িতদের বিচার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এই ১১ দলীয় জোট ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচি পালন করছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা কঠিন মুহূর্তেও প্রস্তুত আছি। সরকার প্রধানকে বলবো—এই জাতির পালস বুঝার চেষ্টা করেন, শেখ হাসিনা ৩ বার মানুষের ভোট নিয়ে খেলেছেন, তাই তাকে এই দেশের মানুষ ছক্কা মেরে বিদায় করেছে। ফ্যামিলি কার্ড দিয়ে প্রতারণা করলে এই দেশের মানুষ