বিশ্ব

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ৪৭

প্রতিবেদক
মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে নির্দেশ মাউশির মাধ্যমিক শিক্ষকদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে নির্দেশ মাউশির ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, মামলা না করে ফিরছেন না দেশে ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, মামলা না করে ফিরছেন না দেশে হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সোয়াল আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে মাও সে-তুংয়ের চীন: যে বিপ্লব বদলে দিয়েছিল এক বিশাল রাষ্ট্রকে পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম ও সরঞ্জাম ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি বিদ্যুৎ সংকটে ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীলতায় বাড়ছে আর্থিক ঝুঁকি শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে জেলে যেতে হবে: শামা ওবায়েদ
সব খবর

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে মেজোকেরেস্তেশ শহরের কাছে এম-৩ মহাসড়কে গত রোববার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দেশটির পুলিশ ও জরুরি সেবা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় আরও ৪৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, সার্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করা বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ও দুই চালক ছিলেন। নিউরেগিহাজা শহরের দিকে যাওয়ার সময় বাসটি হঠাৎ মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে উল্টে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে বাসচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েছিলেন। দমকলকর্মী ও উদ্ধারকারীরা বাসের জানালা ভেঙে তাদের উদ্ধার করেন।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত উদ্ধারকাজ পরিচালনাকারী কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানিয়েছেন, তারা হাঙ্গেরির কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের কনস্যুলার সেবা সক্রিয় রয়েছে। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০০৩ সালে শিওফকে ট্রেন ও বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হওয়ার পর এটিই হাঙ্গেরিতে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা।