দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া এই তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৮০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ৪৩ জন এবং পুরুষ ২৭ জন। এছাড়া বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে।

















