রাজনীতি

নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন বকুলকে মন্ত্রী করার দাবি এলাকাবাসীর

প্রতিবেদক
খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, হামলার শঙ্কা পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, হামলার শঙ্কা বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপালের হ্যান্ডবল খেলোয়াড়রা বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপালের হ্যান্ডবল খেলোয়াড়রা
সব খবর

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন এই সাংসদ দায়িত্ব নেওয়ার পর থেকেই রায়পুরার সামগ্রিক চিত্র পাল্টে যেতে শুরু করেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জাতীয় সংসদে সমবন্টন নীতি চালু, অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি বন্ধ, মাদক নির্মূল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষ করে চরাঞ্চলের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন। রায়পুরাসহ জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংসদে ধারাবাহিকভাবে তুলে ধরায় তিনি দেশবাসীর নজর কেড়েছেন। এছাড়া সাবেক এই ছাত্রনেতা তার আদর্শ ও সততার জন্য বিভিন্ন মহলে সংবর্ধিত হচ্ছেন।

হাইকমান্ডের নির্দেশে গত ১৭ বছর ধরে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের মাধ্যমে নেতাকর্মীদের সহায়তা করে আসা এই নেতা এমপি হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। রায়পুরার চরাঞ্চলের শতবছরের সংঘাত নিরসন, বাজেট বরাদ্দ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা তাকে ‘শান্তির দূত’ হিসেবে পরিচিতি দিয়েছে। তার নিরপেক্ষ অবস্থানের কারণে অনেক পরিবার নিজ বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনযাপন করছেন। এছাড়া তিনি পুলিশ প্রশাসনকে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিয়েছেন।

শিক্ষা বিস্তারে প্রতিশ্রুতি অনুযায়ী তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের অবকাঠামোগত উন্নয়নে কাজ করেছেন। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য তার দুয়ার সবসময় খোলা থাকে। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, যদি প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভায় কোনো দায়িত্ব অর্পণ করেন, তবে নিজের মেধা, অভিজ্ঞতা ও সততা দিয়ে রায়পুরাসহ সমগ্র বাংলাদেশের মানুষের আস্থার প্রতিদান দিতে তিনি প্রস্তুত। একজন প্রকৌশলী হিসেবে আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক ও স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে তিনি তার কারিগরি দক্ষতা প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন।