বাংলাদেশ

ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

প্রতিবেদক
ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ
সব খবর

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বাণিজ্য সংক্রান্ত অচলাবস্থা নিরসন করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য উচ্চপর্যায়ের আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে ‘কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির’ (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে আয়োজিত এক দ্বি-পাক্ষিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ ব্যানার্জি। বাণিজ্যমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই বাণিজ্যিক জটিলতা কাটিয়ে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যমান অর্থনৈতিক বাধাগুলো দূর করা এবং ব্যবসায়ী ও পেশাজীবীদের দীর্ঘমেয়াদী ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক অবস্থান এবং বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে কেন্দ্র করে যৌথ বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। চিকিৎসা ও ব্যবসার কাজে নিয়মিত যাতায়াতকারী ব্যক্তিদের জন্য বারবার ভিসা আবেদন করাকে অবাস্তব আখ্যা দিয়ে তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেন।

অন্যদিকে, বাংলাদেশের অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্যে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদল দুটি পৃথক ‘যৌথ টাস্কফোর্স’ গঠনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত এই টাস্কফোর্সগুলো পর্যায়ক্রমে অবকাঠামোগত পিপিপি প্রকল্প এবং সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন ও ডেটা সেন্টারের মতো ভবিষ্যৎমুখী শিল্প খাতগুলোতে কাজ করবে বলে জানানো হয়েছে।