রাজনীতি

নতুন বাংলাদেশে সমৃদ্ধি ও কল্যাণ নিশ্চিতের প্রত্যাশা মির্জা ফখরুলের

প্রতিবেদক
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ
সব খবর

সুখী ও সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ঠিক আগ মুহূর্তে টেলিফোনে গণমাধ্যমের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির এই প্রার্থীই বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, যা এখন প্রায় নিশ্চিত।

মির্জা ফখরুল বলেন, আমি মনে মনে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি, যা হবে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী এবং দিনমজুররা পেট ভরে খেতে পারবে। একইসঙ্গে একটি সুস্থ পরিবেশে নিরাপদে ও নিশ্চিন্তে জীবন যাপনের নিশ্চয়তা থাকবে। তিনি আরও বলেন, দেশের বিশাল তরুণ গোষ্ঠীর কর্মসংস্থান এবং জনসংখ্যার অর্ধেক নারী সমাজের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে নতুন রাষ্ট্রের লক্ষ্য। বিশ্বের বুকে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি পাবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, আমি বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে। তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে দেশবাসী, গণমাধ্যমকর্মী এবং সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, অনেক কিছুই মিস করব। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, এই মহীয়সী নারী ও প্রথম নারী মুক্তিযোদ্ধার সান্নিধ্য ও স্নেহ তিনি পেয়েছেন, যা তাকে সবসময় শিহরণ জাগায়।

ছাত্র রাজনীতির পথ ধরে ভাসানী ন্যাপ থেকে জাতীয় রাজনীতিতে আসা মির্জা ফখরুল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ দুপুর ২টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন এই নির্বাচন পরিচালনা করবেন এবং বিকাল ৫টা পর্যন্ত ভোট চলবে। মির্জা ফখরুল জানিয়েছেন, তিনি দুপুর ২টায় সংসদে গিয়ে ভোট দেবেন। এদিকে গত কয়েকদিন ধরেই হেয়ার রোডের ৩৫ নাম্বার বাসভবনে তার নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে। গতকাল বিএনপির সংসদীয় দলের শেষ সভায়ও তিনি অংশগ্রহণ করেন।