বিশ্ব

গাজা উপত্যকা থেকে শাসনভার সরিয়ে নেওয়ার ঘোষণা হামাসের

প্রতিবেদক
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি রাজধানীর যানজট কমাতে বিকল্প টার্মিনাল ব্যবহারের উদ্যোগ রাজধানীর যানজট কমাতে বিকল্প টার্মিনাল ব্যবহারের উদ্যোগ শ্রীলংকার কাছে শেষ ওভারে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের শ্রীলংকার কাছে শেষ ওভারে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে ফের পুরোনো নীতিতে ফেরার চিন্তা বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ কমাতে ফের পুরোনো নীতিতে ফেরার চিন্তা বাংলাদেশ ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরত শুরু, ছয় দিনে আবেদন ৭১ হাজার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরত শুরু, ছয় দিনে আবেদন ৭১ হাজার রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু
সব খবর

দীর্ঘ প্রায় ২০ বছর গাজা উপত্যকায় ক্ষমতায় থাকার পর নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার (৬ জুলাই) এই সিদ্ধান্তের কথা জানানো হয়, যা উপত্যকাটির রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ফাতাহর কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাস গাজা শাসন করে আসছিল।

হামাসের কর্মকর্তাদের মতে, এই কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি দীর্ঘদিন ধরেই চলছিল। এর মূল উদ্দেশ্য হলো ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির বেসামরিক শাসন ব্যবস্থা কার্যকর করার পথ সুগম করা। এই প্রশাসনিক পরিবর্তনের ফলে আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) এখন উপত্যকাটির প্রশাসনিক দায়িত্ব গ্রহণের সুযোগ পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার পাশাপাশি একটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত ওই ব্যক্তি প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন। এছাড়া কায়রোতে অনুষ্ঠিত সাম্প্রতিক এক বৈঠকে হামাস ফিলিস্তিনের অন্যান্য উপদলগুলোর কাছেও এই পরিকল্পনার কথা তুলে ধরেছে। সংশ্লিষ্ট উপদলগুলো হামাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এটিকে জাতীয় সক্ষমতা বৃদ্ধির একটি আন্তরিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হামাস দৈনন্দিন শাসনকাজ থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে আসছিল। যদিও তাদের নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়টি এখনো অমিমাংসিত রয়ে গেছে। সোমবার দিনের শেষভাগে হামাসের গণমাধ্যম শাখা এ বিষয়ে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করবে বলে আশা করা হচ্ছে।