রাজনীতি

রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার আহ্বান নুরুল হকের

প্রতিবেদক
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ
সব খবর

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরির মাধ্যমে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

নুরুল হক বলেন, আওয়ামী লীগ জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বর্তমানে নির্বাচিত সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, অথচ ১৯৭১ সালে জামায়াত-শিবির এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট ও গণধর্ষণের সঙ্গে জড়িত ছিল। তাই তাদেরও নিষিদ্ধ করা জরুরি।

প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে, যা বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তিকে সংকটে ফেলবে। তিনি উল্লেখ করেন, জাতিসংঘ বলেছে আল-কায়েদা বাংলাদেশকে লক্ষ্যবস্তু করতে পারে এবং জামায়াত-শিবিরের মাধ্যমে তারা এ ধরনের কর্মকাণ্ড চালাতে পারে। তিনি দাবি করেন, এই সংগঠনটি অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করে থাকে।

নুরুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে মজলুম থাকলেও গত ছয় মাসে জামায়াত-শিবির জালেম সংগঠনে পরিণত হয়েছে। তিনি তাদের ভাইরাসের সঙ্গে তুলনা করে বলেন, এখনই তাদের প্রতিহত না করলে তারা সমাজ ও দেশের জন্য বিপর্যয় বয়ে আনবে। জামায়াত ও আওয়ামী লীগ একই ধরনের ফ্যাসিস্ট উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে জামায়াত-শিবির যে ধরনের তাণ্ডব চালায়, তাতে তাদের অতীতের রগকাটা, ধর্ষণ ও দখলদারত্বের ইতিহাসই ফুটে ওঠে।

বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করে জামায়াত রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় বলেও দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, তারা ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল করতে চায় এবং ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা চাইছে। এছাড়া ওয়াজ ও জুমার খুতবায় আমির হামজার বক্তব্যের সমালোচনা করে নুরুল হক বলেন, বিদ্বেষ ও বিভাজন ছড়ানো এসব বক্তব্য জনগণকে প্রতিহত করতে হবে। আমীর হামজার পক্ষে জামায়াতের বিবৃতি প্রদানের সমালোচনা করে তিনি বলেন, এর মাধ্যমে দলটির নৈতিক অধঃপতন প্রমাণিত হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ারও আহ্বান জানান। তিনি আরও দাবি করেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই ছয় মাস পার না হতেই জামায়াত বর্তমান সরকারের সমালোচনা শুরু করেছে।