রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

প্রতিবেদক
রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার
সব খবর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের গঠনতন্ত্রের ৭ (খ) (৬) ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও দলীয় সব পদ থেকে পদত্যাগ করেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেন। রুহুল কবির রিজভী বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন। বিগত সরকারের সময় রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়, যার ফলে তাকে দীর্ঘ সময় কারাগার ও আদালতের বারান্দায় কাটাতে হয়েছে।

কুড়িগ্রামে পৈত্রিক নিবাস হওয়া সত্ত্বেও রুহুল কবির রিজভীর জন্ম ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে। শিক্ষাজীবনে তিনি বগুড়া জিলা স্কুল, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, বগুড়া বাংলা স্কুল, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রজীবনে তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এবং পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হন।

২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ সম্মেলনে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। এছাড়া ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। গত ১৫ আগস্ট রুহুল কবির রিজভী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।