রাজনীতি

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয়
সব খবর

দেশের বর্তমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আত্মঘাতী নীতি, অদূরদর্শিতা এবং দলীয় ব্যবসায়িক স্বার্থরক্ষা করাকে সরাসরি দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৬৮ বিধির আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকার তাদের অনুগত টাইকুনদের সুবিধা দিতে গিয়ে বিদেশ নির্ভর জ্বালানি নীতি গ্রহণ করেছিল এবং দেশীয় অনুসন্ধানের দিকে কোনো নজর দেয়নি। বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি মূলত পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনারই ফসল। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ নিয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই গালফ ওয়ারের মতো আন্তর্জাতিক সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দামে অস্থিরতা দেখা দেয়। তবুও দেশের কৃষকদের স্বার্থে বোরো মৌসুমে সেচ কাজ নিরবচ্ছিন্ন রাখতে গত ১৪ এপ্রিল পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। পরবর্তীতে সীমান্ত দিয়ে পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি সামাল দিতেই তেলের দাম সহনীয় মাত্রায় পুনর্নির্ধারণ করা হয়। তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বাড়তি কর না চাপিয়ে সরকার সাধারণ মানুষের আর্থিক চাপ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জ্বালানি ঘাটতি মেটাতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সমুদ্রে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ স্থাপন সময়সাপেক্ষ হলেও সরকার দ্রুত পদক্ষেপে বিশ্বাসী। মাতাবাড়িতে চীন সরকারের সাথে ‘জি টু জি’ চুক্তির আওতায় তৃতীয় এফএসআরইউ ১৮ মাসের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একটি ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য শত কিলোমিটারের অ্যাডভান্সড পাইপলাইন নির্মাণের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎ ও অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বড়পুকুরিয়ার দেশীয় কয়লা ব্যবহার করে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যমান কেন্দ্রগুলোর সংস্কারের পাশাপাশি পায়রা দ্বিতীয় পর্যায়ের ১ হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত শুরুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া, দীর্ঘ সময় বন্ধ থাকা দেশীয় অনশোর ও অফশোর গ্যাস কূপ খনন ও অনুসন্ধানে বর্তমান সরকার জোর দিয়েছে। ভোলায় গ্যাস উত্তোলনের উদ্যোগের পাশাপাশি ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি ও নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। মাতারবাড়িতে এলপিজি টার্মিনাল ও স্টোরেজ নির্মাণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বিরোধী দলের প্রস্তাবিত সময়সীমার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি ব্যবস্থা রাতারাতি পরিবর্তন কঠিন হলেও প্রধানমন্ত্রী মাত্র ছয় মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা কার্যকর হচ্ছে। সরকারের লক্ষ্য হলো গ্যাসের ওপর একক নির্ভরতা কমিয়ে কয়লা, বাতাস ও সৌরশক্তির সমন্বয়ে একটি টেকসই জ্বালানি খাত গড়ে তোলা, যা দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করবে। সরকার প্রতিটি সমস্যার টেকসই সমাধানে কাজ করছে এবং দ্রুতই এই সংকট কেটে যাবে।